Sunday, March 2, 2025

৭ মার্চ ২০২৫ ফরিদগঞ্জ লেখক ফোরামের অভিষেক ও ইফতার অনুষ্ঠান।

সুপ্রিয় কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী ৭ মার্চ ২০২৫ইং রোজ: শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে ফরিদগঞ্জ লেখক ফোরামের অভিষেক ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করছি। ইফতার অনুষ্ঠানে সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করার আহ্বান করছি।

 

কার্যনির্বাহী সদস্যদের কর্মকাণ্ডের উপর একটা সংগঠনের অবস্থার পরিবর্তন হয়। আমরা এককভাবে কেউ কাজ করলে সংগঠনের সাময়িক অগ্রগতি হলেও দিনশেষে সফলতা অর্জন কঠিন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আগামী দিনে এ অঙ্গনকে সমৃদ্ধশালী করবে। আপনাদের অবস্থার পরিবর্তনের মাধ্যমে ফোরামের অগ্রগতি সাধিত হয়ে সমাজে আলো ছড়িয়ে পড়ুক।

Friday, February 28, 2025

লেখক ফোরামের আঙ্গিণায় যাদের পদচারণা।

 

প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে প্রখ্যাত সাহিত্যিক/দায়িত্বশীল ব্যক্তিবর্গের পদচিহ্নও লেখক ফোরাম’র আঙ্গিণায় পড়েছে। বিভিন্ন সময় ফোরামের চার দেয়ালের আসন নিয়েছিলেন যারা তা নিচে উল্লেখ করা হলো।

 

২২ এপ্রিল ২০১৩

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক

শামসুজ্জামান খান ও পরিচালক আবদুল হাই

 

ডিসেম্বর ২০২২

বাংলা একাডেমি পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক

শান্তনু কায়সার

 

৩ জুলাই ২০০৯

কবি পিয়াস মজিদ

 

৯ জানুয়ারি ২০১৫

সাপ্তাহিক বৈচিত্র’র সম্পাদক ও প্রকাশক

শাহীন রেজা

 

১৩ মে ২০১১

বিশিষ্ট রবীন্দ্র গবেষক মিহির কান্তি রায়

 

৩১ আগস্ট ২০২২

বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, শিল্পপতি ও

সিআইপি মো. মোতাহার হোসেন পাটওয়ারী

 

১৭ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী

শাহজাহান কবির

 

২ নভেম্বর ২০২২

বিশিষ্ট লেখক ও গবেষক প্রকৌশলী

দেলোয়ার হোসেন

 

২১ ফেব্রুয়ারি ২০১৩

বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব’র সাবেক

সম্পাদক ও সভাপতি, বর্তমান সংসদ সদস্য

(চাঁদপুর-৪ ফরিদগঞ্জ) মুহম্মদ সফিকুর রহমান

 

৩১ আগস্ট ২০১২

চাঁদপুর প্রেসক্লাব’র সাবেক সভাপতি ও দৈনিক

চাঁদপুর দর্পণ এর সম্পাদক ও প্রকাশক

 

জুলাই ২০২৩

দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও

সাহিত্য একাডেমি চাঁদপুরের মহাপরিচালক

কাজী শাহাদাত

 

২০১৩

চ্যানেল আই বাংলালিংক বাংলার পথে

অনুষ্ঠানের চীফ সাংবাদিক টিংকু চৌধুরী

 

২০১৩

বাংলাদেশ টেলিভিশনের স্থানীয় সরকার উন্নয়ন

বিষয়ক টিভি অনুষ্ঠান আমাদের পৌরসভা’র

পরিচালক সাজ্জাদ রহমান

 

জুলাই ২০১৪

তৎকালিন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল

হক ভূঁইয়া

 

২০১৬

ঢাকা ট্যাকসাস বার এসোসিয়েশন তৎকালিন

সভাপতি এডভোকেট মো. আব্বাস উদ্দিন

 

৪ জুলাই ২০১৮

সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রিয়

কমিটির নেতা লায়ন হারুনুর রশিদ

 

৭ আগস্ট ২০১৮

দৈনিক খোলা কাগজের সম্পাদক

ড. কাজল রশীদ শাহীন

ফরিদগঞ্জ লেখক ফোরামের দলীয় সংগীত।


শোন শোন বন্ধু-ভাই তরুন তাজা প্রাণ,

এসেছে দুয়ারে তোমার সাহিত্য শ্লোগান।

লেখায় লেখায় সাজিয়ে দেব প্রকৃতির সন্তান,

তাইতো মোদের মিছিল আজি, সত্যের আহ্বান। 

সোনার অক্ষর ছাপিয়ে দেব শপথ নিলাম, 

মোদের জীবন ধন্য করে প্রিয় একটি নাম- 

আমাদের প্রিয় লেখক ফোরাম 

আমাদের প্রিয় লেখক ফোরাম। 

এ যুগের তরুণ যারা লেখক হতে চায়, 

তাদের জন্য সংগঠন দু’টি হাত বাড়ায়। 

কবি যারা হবি তারা আয়রে ছুটে আয়, 

ভালোবাসার ছায়া দিবে সংগঠন তোমায়।

সেখান থেকে পাবি তোরা শ্রেষ্ঠ কবির দাম, 

জীবন পথে কলম মোদের চলবে অবিরাম- 

আমাদের প্রিয় লেখক ফোরাম 

আমাদের প্রিয় লেখক ফোরাম।। (সংক্ষিপ্ত) 

 

রচনায়: রাসেল হাসান।